অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

ঢাকার রাস্তায় ‘ইউএন’ লেখা সেনাবাহিনীর সাঁজোয়া যান, যা বলছে জাতিসংঘ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-07-2024 03:44:14 am

বাংলাদেশে বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনী টহল দেবার সময় ইউএন (ইউনাইটেড নেশনস) লেখা সাঁজোয়া যান ব্যবহার নিয়ে শোরগোল তৈরি হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এর ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে- ঢাকার কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান যাচ্ছে। সেটির রং সাদা এবং সেখানে ইউএন (ইউনাইটেড নেশনস) লেখা রয়েছে।পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ‘ইউএন’ লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রং-এর হয়ে থাকে।


বাংলাদেশ সেনাবাহিনী ‘ইউএন’ লেখা এবং সাদা রং-এর সাঁজোয়া যান ব্যবহার নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি জাতিসংঘ মহাসচিব স্টেফান ডুজারিক-এর নজরেও আনা হয়েছে। জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিককে এ সংক্রান্ত একটি প্রশ্ন করেন বাংলাদেশি এক সাংবাদিক।


জবাবে মি. ডুজারিক বলেন, জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোন ক্ষেত্রে ‘জাতিসংঘ’ লেখা যানবাহন ব্যবহার করা যায় না।


“বাংলাদেশে আমাদের সহকর্মীরা জাতিসংঘ লেখা বাহন চলমান ঘটনা প্রবাহের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে। আমরা এটা গুরুত্ব সহকারে বলতে চাই যেসব দেশ জাতিসংঘে সেনা ও পুলিশ সদস্য পাঠাচ্ছে সেসব দেশ যাতে শুধু জাতিসংঘের কাজ করার ম্যান্ডেট আছে সেখানেই কেবল জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করতে পারবে,” সংবাদ সম্মেলনে বলেন মি. ডুজারিক।


বিষয়টি নিয়ে বুধবার কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ঘুরিয়ে দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয়।


এরপর পররাষ্ট্র হাসান মাহমুদ সাংবাদিকদের কাছে স্বীকার করেন, সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে ‘ইউএন’ লেখা ছিল। ‘ভুল করে’ জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে বলেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এই গাড়ি (সাঁজোয়া যান) জাতিসংঘের নয়, বাংলাদেশের বলে উল্লেখ করেন তিনি।


হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের কোনো গাড়ি ব্যবহার হচ্ছে না। গাড়িগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। সেই গাড়ির লোগোগুলো ভুল করে মুছা হয়নি। এখন সেগুলো মুছে ফেলা হয়েছে।


কারফিউ জারির পরে ঢাকার রাস্তায় সেনাবাহিনীর প্রচুর সাঁজোয়া যান দেখা গেছে। এর মধ্যে বহু সাঁজোয়া যান ছিল সাদা রং-এর।


সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সাদা রং-এর এসব সাঁজোয়া যান হয়তো সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে নতুবা কোন মিশনে যাওয়ার প্রস্তুতিতে আছে। সেজন্য এগুলোতে সাদা রং রয়েছে।


বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিবিসির তরফ থেকে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরে ইমেইল করা হলেও কোন উত্তর মেলেনি।


বাংলাদেশের আর্মড ফোর্সেস ডিভিশন-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৮৮ সালে শুরু হওয়া শান্তিরক্ষা মিশন শুরু হবার পর থেকে এখনো পর্যন্ত তারা ৪০টি দেশ ও স্থানে ৬৩টি শান্তিরক্ষা মিশন শেষ করেছে।


এসব মিশনে এক লক্ষ সাতষট্টি হাজার সদস্য বাংলাদেশ সামরিক বাহিনী থেকে অংশ নিয়েছে। বর্তমানে বিশ্বের ১২টি দেশে বাংলাদেশের প্রায় সাত হাজার শান্তিরক্ষী রয়েছে।

আরও খবর