রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে আ’লীগের দু-গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, আহত ১০, আটক ২

শ্রীপুর উপজেলার নবগ্রাম নামক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম নামক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ১৫ জুলাই সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যার সমর্থক আলাউদ্দিন মেম্বারের লোকজন অপর আওয়ামী লীগ নেতা ইউসুফ মণ্ডলের সমর্থক রফিকুল ইসলাম গ্রুপের জাহিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে রফিকুল ইসলাম গ্রুপের মোতালেব, হারুন, আল-আমিন, হেলাল, নবুওয়াত, জাহিদ এবং রফিকুল ইসলাম গ্রুপের লোকজন আলাউদ্দিন মেম্বর গ্রুপের সুফিয়া, লতিফ, পাঞ্জাব আলী, হানিফ, নেকবার, নবুওয়াত, চাঁদ আলী, সিদ্দিক, বদিয়ারসহ উভয় গ্রুপের অন্তত ২০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের নজরুল ইসলাম (৪৫), সবুর খাঁন (৩৪), মজিদ শেখ (৬৫), হানিফ (৪৪) সহ অন্তত ১০ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকে আটক করেছে।


এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


Tag
আরও খবর