বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল 


-নোবিপ্রবি প্রতিনিধি 

সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সহ নোয়াখালী বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। 


মঙ্গলবার ১৬ই জুলাই বেলা ১১.৩০ থেকে নোয়াখালী শহরের বিশ্বনাথ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিশ্বনাথ থেকে পৌর বাজার পর্যন্ত হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। 


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ঢাবিতে হামলা কেন, জবাব চাই চাই’, চবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই, জাবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ 'কোটা না মেধা, মেধা মেধা' ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 


শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে পৌর বাজার এলাকায় সমবেত হয়ে জানান, ঢাবি, জাবি ও চবিতে ছাত্রলীগ যে ন্যাক্কারজনক হামলা করেছে, নোবিপ্রবি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থেকে তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সংবাদে দেখেছেন আমাদের সহযোদ্ধাদের উপর কি রকম নৃশংসতা চালানো হয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিল এই আন্দোলনের একটা ট্রেইলর মাত্র। আগামীতে ছাত্র সমাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো শক্ত অবস্থানের জানান দিবে। 


শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। আগামী দিনে কেন্দ্রীয় ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেটিই বাস্তবায়ন করা হবে। বিক্ষোভ আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলনের স্থান ত্যাগ করতে দেখা যায়।

আরও খবর


deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

১০ ঘন্টা ১৮ মিনিট আগে