নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে ঝিনাইগাতীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে শেরপুরের ঝিনাইগাতীতে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঝিনাইগাতী শাখার আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ও ইউপি সচিব সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম ও মাসুদ খান প্রমুখ। মানববন্ধনে ঝিনাইগাতী উপজেলার মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়া হচ্ছে। এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন যে বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে নিয়েই কটূক্তি করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়া হচ্ছে। এটা মেনে নেয়া হবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Tag
আরও খবর