গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

ঝিনাইগাতীতে হাতির আক্রমণে প্রাণ গেল কৃষক রবিজলের

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। নিহত রবিজল হক (৫৫) টিলা পাড়ার মৃত সামু শেখের পুত্র। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আমন ধান পেকে যাওয়ায় ওই এলাকায় কয়েকদিন ধরে হাতির আনাগোনা বেড়ে যায়। খাবারের সন্ধানে আসা একদল হাতি ৫ নভেম্বর শনিবার রাত ৮টার দিকে টিলাপাড়ায় রবিজলের ধান ক্ষেতে আক্রমণ করে। এ সময় ওই কৃষক ১০-১২ জন সঙ্গীসহ হাতে দা নিয়ে হাতি তাড়াতে যান। পরে তিনি তার হাতে থাকা টর্চলাইটের আলো জ্বালিয়ে হাতিকে মারতে গেলে হাতি তাকে আক্রমণ করে। নিহতের ভাই রফিকুল ইসলাম বলেন, হাতি আমার ভাইকে লাথি দিয়ে কাঁদা মাটিতে ফেলে দেয়। পরে পা দিয়ে পিষে তার মুখ, পা, চোখ ও বুকে আঘাত করলে তিনি জ্ঞান হারান। এ সময় হাতির আক্রমণে দিশেহারা সবাই দৌড়ে নিরাপদ স্থানে চলে আসেন। এর কিছুক্ষণ পর আগুন জ্বালিয়ে লোকজন ক্ষেতে গিয়ে রবিজলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ আল-আমীন বলেন, হাতির আক্রমণে ওই কৃষক ঘটনাস্থলেই মারা যান। তিনি বলেন, মৃত কৃষকের পা ভাঙা ছিল, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের ইচ্ছার ওপর নির্ভর করবে লাশ ময়নাতদন্ত হবে কি হবে না। তারা যদি বিনা ময়নাতদন্তে লাশ দাফন করতে চান তবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করতে হবে। রাতেই ঘটনাস্থল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ পরিদর্শন করেছেন। এছাড়াও বন বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিজ্ঞজনরা বলেন, বন্যপ্রাণী আছে বলেই গারো পাহাড়ের ঐতিহ্য এখনও ঠিক আছে। তবে মানুষকে সচেতন হতে হবে। বনের জমি দখল করে কৃষি আবাদ ও বাড়ী-ঘর নির্মাণ করা ঠিক নয়। 

Tag
আরও খবর