‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

গত এক বছরে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ৭৭ শতাংশ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-07-2024 05:24:11 am

রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এক মাসে ৩১ শতাংশ বেড়েছে। এক বছর আগের তুলনায় যা ৭৭ শতাংশ বেশি। বর্তমানে এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে অ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।পেঁয়াজ ছাড়াও সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম। ডিমের দামও গত সপ্তাহের তুলনায় গতকাল বেশি ছিল। অবশ্য আলু, আদা, জিরা, লবঙ্গের দাম কিছুটা কমেছে। চড়া কাঁচা মরিচের দর।পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, এবার কাঁচা পেঁয়াজ যখন বাজারে আসে, তখন থেকেই দাম বেশি। সম্প্রতি দেশজুড়ে হওয়া ভারী বৃষ্টি পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বৃষ্টির কারণে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে। এছাড়া এতদিন ভারতীয় পেঁয়াজ বাজারে ছিল না। এসব কারণেও দাম একটু বেশি।আমদানি (ভারতীয়সহ) করা পেঁয়াজ আরো বাড়তি দামে বিক্রি হচ্ছে। টিসিবি জানিয়েছে, আমদানি করা পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে এ পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি ছিল। এক বছর আগে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। অর্থাৎ গত বছরের তুলনায় এখন আমদানি করা পেঁয়াজের দাম ১৫৬ শতাংশ বেশি।



পাইকারি বিক্রেতারা বলছেন, বাজারে এতদিন ভারতীয় পেঁয়াজ না থাকলেও কয়েক দিন ধরে আসতে শুরু করেছে। এ কারণে ভারতীয় পেঁয়াজের দাম পাইকারি বাজারে কিছুটা কমেছে।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩২ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে