কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

চট্টগ্রামে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2022 05:03:23 am

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় দুই ট্রাক ও যাত্রীবাহী মিনি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।


সোমবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হযেছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ শিকলবাহা ফাঁড়ির সার্জেন্ট আনিছুর রহমান।


সার্জেন্ট আনিছ জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে একটি ডাম্পার ট্রাক, একটি পণ্যবাহী ট্রাক ও গার্মেন্টস শ্রমিকবাহী একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কেউ মারা গেলেও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আমরা ঘটনাস্থলে আহত কাউকে পাইনি।


দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটিকে উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক দুটির সংঘর্ষের সময় এদের মধ্যে একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মিনি বাসটি পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক দুটির চালক ও হেলপাররাও আহত হয়েছেন।

আরও খবর