নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে বৃক্ষরোপণ অভিযান, আলোচনা ও গাছের চারা বিতরণ

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নিজে বাঁচি, বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’-এমন শ্লোগানে শেরপুরে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ ও শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের চৌধুরীবাড়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে ১৪ জুলাই রবিবার বিকেল ৪ ঘটিকায় মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন সদর থানার ওসি মো. এমদাদুল হক। এ উপলক্ষ্যে চৌধুরীবাড়ী খোশ মুহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি মো. এমদাদুল হক, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, উদীচী জেলা সভাপতি ও মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, মাদ্রাসার অধ্যক্ষ মো. কামরুজ্জামান, পাখি বিশারদ সুজয় মালাকার, শহীদুজ্জামান শহীদ, সাংবাদিক হাকিম বাবুল, বিতার্কিক শাহ মো. ইমতিয়াজ চৌধুরী প্রমুখ। পরে সেখানকার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান চত্বর, মসজিদ প্রাঙ্গণ, প্রধান সড়কের পাশে ও কবরস্থানে দেড় শতাধিক ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। তাছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের ফুল, ফল ও কাঠ গাছের চারা বিতরণ করা হয়। জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক এবং শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব উপদেষ্টা মো. আবু কালাম আজাদ জানান, এবারের চলতি বর্ষা মৌসুমে শেরপুর জেলায় তিন হাজার বৃক্ষরোপণ এবং দুই হাজার গাছের চারা বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার উদ্বোধন করা হলো কামারেরচর চৌধুরীবাড়ী প্রাঙ্গণ থেকে। কেবল বৃক্ষরোপণই নয়, রোপিত গাছগুলো যাতে সংরক্ষণ ও টেকসইভাবে বেড়ে ওঠতে পারে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয় জনগোষ্ঠীকে উদ্ধুদ্ধকরণ ও সম্পৃক্তকরণের পদক্ষেপও নেওয়া হয়েছে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক এবং কবরস্থান ও সদর রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি জোড় দেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগী হিসেবে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি এবং খোশ মুহাম্মদ চৌধুরী ফাউন্ডেশন।

Tag
আরও খবর