পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন

ইসলামপুরে অর্ধশতাধিক পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত!


জামালপুরের ইসলামপুর উপজেলার শিমুলতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অর্ধশতাধিক পরীক্ষার্থীর এইচএসসি (বিএম শাখা) পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ছে। রোববার (৬ নভেম্বর) দুপুর দুইটা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার অনুষ্ঠানের ২০ ঘণ্টা আগেও ওইসব পরীক্ষার্থী জানতে পারছেন না তাঁরা পরীক্ষা দিতে পারবেন কি-না। 

ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ, কলেজের সহকারী গ্রন্থাগারিক মোরশেদা আক্তার ফরম ফিলাপের নামে তাঁদের কাছে মাথাপিছু ৪ থেকে ৫ হাজার টাকা হারে জমা নেন। কিন্তু টাকা কলেজ কর্তৃপক্ষকে জমা না দেওয়ায় তাঁদের ফরম ফিলাপ হয়নি। ফলে পরীক্ষাকেন্দ্রে তাঁদের প্রবেশপত্র কলেজে আসেনি। এতে তাঁদের পরীক্ষা অনিশ্চয়তা দেখা দেয়।

অর্ধশতাধিক পরীক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলায় কলেজের সহকারী গ্রন্থাগারিক মোরশেদা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরীক্ষাবঞ্চিতরা। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাবি, ভুক্তভোগীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে কলেজ অধ্যক্ষকে ঢাকা পাঠানো হয়েছে।'

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিনাডুলী ইউনিয়নস্থ শিমুলতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ফারাজিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজকেন্দ্রে ভুক্তভোগী পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রবেশপত্রের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগে থেকে কলেজে গেলে অন্যান্য শিক্ষকেরা তাদের ফরম বিলাপ করা হয়নি বলে জানিয়ে দেন। এতে ভুক্তভোগী পরীক্ষার্থীরা কলেজের সহকারী গ্রন্থাগারিক মোরশেদা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। অভিযুক্ত মোরশেদা আক্তার আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

ভুক্তভোগী পরীক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, 'আমি কলেজের সহকারী গ্রন্থাগারিক মোরশেদা আক্তার ম্যাডামকে ফরম ফিলাপের জন্য ৪ হাজার টাকা দিয়েছি। কিন্তু তিনি টাকা আত্মসাৎ করায় আমার ফরম ফিলাপ করেননি কলেজ কর্তৃপক্ষ।'

ইসমা আক্তার বলেন, 'আমি মোরশেদা আক্তার ম্যাডাম গত শুক্রবার আমার কাছে পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্রের জন্য ১ হাজার টাকা নিয়েছে। এর আগে ফরম ফিলাপের জন্য ৪ হাজার টাকা নিয়েছে। কিন্তু তিনি আমার ফরম করেননি।

এছাড়া রোমা আক্তার, সাকিব, রাজিয়া, আবু বক্কর, মেহেদী হাসানসহ অনেকেই বলেন, 'মোরশেদা ম্যাডাম অন্তত ৬০ জনের কাছে ফরম ফিলাপের টাকা নিয়ে আত্মসাৎ করে এখন আত্মগোপনে রয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীরা তাদের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত ভেবে প্রতিকারের আশায় ছুটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। ইউএনওকে না পেয়ে পরীক্ষার্থীরা ইসলামপুর থানায় বিষয়টি অবগত করেন।

 এ ব্যাপারে শিমুলতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না থাকায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি'

অভিযুক্ত কলেজের সহকারী গ্রন্থাগারিক মোরশেদা আক্তার আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কলেজের অফিস সহকারী ফিরোজ আহমেদ বলেন 'এবার ১২৪ জন পরীক্ষার্থীকে প্রবেশপত্র দিয়েছি। ফরম ফিলাপ না হওয়ায় এখন পর্যন্ত ১৪ জন পরীক্ষার্থী আমার কাছে অভিযোগ জানিয়েছে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, 'শনিবার (৫ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরীক্ষার্থী বিষয় আমাকে জানিয়েছে। আমি দ্রুত ওই কলেজ অধ্যক্ষকে ঢাকা পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কী করা যায়।'


আরও খবর



6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৫০ মিনিট আগে