স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত


নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী ইউনিয়নের দীর্ঘ ১২ বছর যাবৎ ঝুঁকি পূর্ণ প্রধান সড়ক স্থায়ী ভাবে সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছেন বাহাগিলী ইউনিয়নবাসী।


 বুধবার দুপুর ১২ টায় উপজেলার বাহাগিলী ইউনিয়নের প্রবেশদ্বার (ব্রিজের মোড়) এ কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার ৫ শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।


 জানা যায়,উপজেলার বাহাগিলী ইউনিয়নের প্রধান সড়ক (মুল প্রবেশদ্বার) এর প্রায় ১ কি.মি রাস্তা দীর্ঘ ১২ বছর ধরে ঝুঁকি পূর্ণ অবস্থায় পড়ে আছে। গত দুই বছর আগে মানববন্ধন করেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি কতৃপক্ষ।


 রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। কারও বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি আসারও কোনো ব্যবস্থা নেই।


 দ্রুত রাস্তাাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে। উক্ত কর্মসূচীতে বক্তব্য দেন বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন,ইউপি সদস্য স্বপন,ইউপি সদস্য বাবুল, সাংবাদিক শামীম হোসেন বাবুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 


আরও খবর