তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

শাকিব খানের স্টারডম গড গিফটেড : মাহিয়া মাহি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-07-2024 02:15:25 am

গত রোজার ঈদে মাহিয়া মাহিকে দেখা গিয়েছিল রাজকুমার চলচ্চিত্রে। সেখানে শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এরপর অনেকদিন ধরেই পর্দায় অনুপস্থিত থাকলেও সামাজিক মাধ্যমে সরব। কবে ফিরবেন, কী করছেন এসব প্রশ্ন নিয়ে এই নায়িকার মুখোমুখি হয়েছিল দেশ রূপান্তর।


চলচ্চিত্র কামব্যাক করবেন কবে, এ প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো হাতে পাইনি। অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে। এসব দেখেছি। কিন্তু অভিনয় করব- এমন ইচ্ছে হয়নি। আমি কামব্যাক করতে চাই নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে। ফলে এখন অপেক্ষা করছি একটা ভালো পরিচালক ও একটা ভালো চিত্রনাট্যের জন্য।


মাহিয়া মাহির সেই সাক্ষাৎকার : শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু তার সঙ্গে নায়িকা হিসেবে স্ক্রিন শেয়ার করবেন কি না- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী সাফ না জানিয়ে দেন। তবে দেশের এই শীর্ষ অভিনেতা সম্পর্কে তার অভিমত অত্যন্ত ইতিবাচক।


মাহি বললেন, বাংলাদেশে শাকিব খানের বিকল্প আছে বলে মনে হয়? শাকিব খানের বিকল্প দেশে নেই। শাকিব খানের যে অভিনয় সত্তাটা রয়েছে কিংবা তার যে স্টারডম রয়েছে- এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে কিন্তু একজন শাকিব খান হতে পারবে না।


চলচ্চিত্র নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে বললেন, আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করছি, এমন আমার দরকার নেই। ভারতে যেমন পুষ্পা, কেজিএফ, কাল্কি, এর জন্য একজন আল্লু অর্জুন, একজন প্রভাস যেমন বছরের পর বছর অপেক্ষা করে আমি তেমনই অপেক্ষা করতে চাই।


নায়িকা বললেন, মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রী তকমা না দেয়, যেন তারা আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্ব নয়। আমার অগ্নি, পোড়ামন-এর মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।

আরও খবর





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে