নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য অতিথিগণ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ধানশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৩-০ গোলে ধানশাইল বালক দলকে পরাজিত করে। অপরদিকে রাংটিয়া বালিকা দল ১-০ গোলে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। 

Tag
আরও খবর