তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

‘কল্কি’র সঙ্গে লড়ছে ‘তুফান’, দাবি শাকিবের

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-07-2024 02:43:02 am

ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’। কলকাতার ব্যস্ত সড়কে শোভা পাচ্ছে সিনেমাটির পোস্টার ও বিলবোর্ড। এমনকি মেট্রো স্টেশনের নাতিদীর্ঘ পর্দায়ও দেখানো হচ্ছে ছবিটির ট্রেলার।


ছবি মুক্তি উপলক্ষে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন অভিনেতা শাকিব খান। কথা বলছেন সেখানকার বিভিন্ন গণমাধ্যমে। সে রকম এক গণমাধ্যমে তিনি দাবি করেছেন, প্রভাস-দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির সঙ্গে লড়ছে তাদের ‘তুফান’।


গত ৫ জুলাই পশ্চিমবঙ্গের ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউডের শাকিব খান-চঞ্চল চৌধুরী ও টালিউডের মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’। মুক্তি উপলক্ষে রাজ্যে জোর প্রচারণায় নেমেছে তুফানের কলকাতার অংশীদারেরা।


রাজ্যের একটি বাংলা সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ছবি নিয়ে নানান কথা বলেছেন শাকিব। রোববার (৭ জুলাই) এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে তার প্রতি মানুষের ভালোবাসা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আল্লার অশেষ রহমত আমার প্রতি যে, মানুষের মনে আমার জন্য এমন ভালোবাসা তিনি দিয়েছেন। এই ছবিটা প্রতিযোগিতা করছে প্রভাস-দীপিকা পাড়ুকোনের নতুন ছবির সঙ্গে। ওটার পাশে আমার ছবি দর্শক টানছে আমেরিকা, ইংল্যান্ড, স্পেনে। আমরা কিন্তু জিতেছি। মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি, জানি না।’


সেখানকার অভিনেত্রীদের প্রসঙ্গে শাকিব বলেন, ‘‘প্রিয়তমা’ করার পর ইধিকা (পাল) কিন্তু বাংলাদেশে স্টার হয়ে গেছে। মিমি (চক্রবর্তী) আগে থেকেই স্টার। তারা বাংলাদেশে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। আমরা সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব। আর ওই যে শতকোটি ব্যবসার কথা বলেছি, ওটা কিন্তু হবে।’


কেবল সংবাদমাধ্যম নয়, সেখানকার ভ্লগাররাও সামাজিক মাধ্যমে লেখালেখি করছেন ‘তুফান’ নিয়ে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ‘তুফান’ মুক্তি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ-এ পোস্ট করেছেন দেশটির চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ। যদিও গত তিন দিনে ছবিটি খুব ভালো ব্যবসা করতে পারেনি বলে জানা গেছে।


অন্যদিকে গত ২৭ জুন ভারতজুড়ে মুক্তি পায় ‘কল্কি ২৮৯৮ এডি’। এতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস, বলিউড সম্রাট অমিতাভ বচ্চন ও জনপ্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। গত দশ দিনে ছবিটির আয় পৌঁছতে যাচ্ছে ৫শ কোটির ঘরে।

আরও খবর





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭১ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে