ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

পত্রিকায় শিরোনাম যেদিন আসলো পরের দিন থেকে মির্জা ফকরুল সাহেব অঝরে কাঁদছেন: পররাষ্ট্রমন্ত্রী

সমঝোতা স্বারক আর চুক্তির পার্থক্য বিএনপির বড়বড় নেতারা বোঝেনা। সমঝোতাকে তারা চুক্তি বলে উল্লেখ করেন শিক্ষিত মনুষগুলো অশিক্ষিতের মতো কথা বলেছেন। আওয়ামীলীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রি ড. হাসান মাহমুদ এমপি ।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সৈয়দপুর শহরের পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের হল রুমে বিকেল ৩টায় ওই সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, খালেদা জিয়া আসুস্থ হলে বিএনপি খুশি হয়। তখন তারা বলে বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এবং বিদেশে পাঠানো ছাড়া কোন উপায় নেই। প্রতিবার দেখা যাচ্ছে দেশের চিকিৎসা নিয়ে ভালো হয়ে তিনি ঘরে ফেরৎ যাচ্ছেন। তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটিই বড় প্রশ্ন।

তিনি আরো বলেন, বিএনপির মধ্যে এখন তারেক ভূত পেয়ে বসেছে সকাল বেলা উঠে দেখে তাদের পদ নাই তারেক জিয়া কেটে দিয়েছে। তারেক ভূতের কারনে এখন তারা শংকার মধ্যে আছে কখন তাদের পদ চলে যায়। মির্জা ফকরুল ইসলাম আলমগীরও শংকার মধ্যে আছে। কয়েকদিন আগে দেখলাম মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে কাঁদলেন। বেগম খালেদা জিয়াতো বহুদিন ধরে অসুস্থ। ইতিপূর্বেতো তাকে কাঁদতে দেখি নাই। এখন কেন কান্না শুরু করলেন। কারণ হচ্ছে পত্রিকায় শিরনাম হয়েছে যে “মহাসচিবের খোঁজে বিএনপি” সেই শিরোনাম যেদিন আসলো তার পরের দিন থেকে মির্জা ফকরুল ইসলাম আমগীর সাহেব অঝরে কাঁদছেন। পত্রিকায় বলা হলো তিনি খালেদা জিয়ার জন্য কাঁদছেন। আসলে তিনি কি জন্য কাঁদছেন? সেটি একটি বড় প্রশ্ন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মী। তৃণমূলের নেতাকর্মীদের মেধা ও শ্রমের কারণে দল পাঁচ পাঁচ বার ক্ষমতায়। তাই তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত ও দলকে ঐক্যবদ্ধ করতেই আজকে দলের রংপুর বিভাগীয় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের শক্তি হচ্ছে দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দলের সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে এটাই প্রধানমন্ত্রীর বার্তা। রাজনীতি একটি ব্রত। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের রাজনীতি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে দেশের যে কোনো দুর্যোগে জণগণের কাছে ছুটে চলেছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি। 

সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন,  নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর,  সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 
আরও খবর