বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার সহজ জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-06-2024 02:50:10 am

কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে লিওনেল মেসির এবং ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির না থাকার কথা আগেই জানা গিয়েছিল। মেসি চোটের কারণে এবং স্কালোনি ছিলেন না নিষেধাজ্ঞায় পড়ে। কিন্তু নিয়মিত অধিনায়ক ও কোচকে ছাড়া সহজ জয়ই পেয়েছে আর্জেন্টিনা। মেসির অনুপস্থিতিতে এ ম্যাচে আবারও জ্বলে উঠেছেন দারুণ ছন্দে থাকা লাওতারো মার্টিনেজ। তাঁর জোড়া গোলে গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২–০ গোলে জিতেছে আর্জেন্টিনা।


এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে কানাডা। গোলশূন্য ড্র হয়েছে।


ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামলেও আর্জেন্টিনার লক্ষ্য ছিল স্পষ্ট। শুরু থেকেই আক্রমণকে পাখির চোখ করে তারা। ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে পেরুর রক্ষণের পরীক্ষা নেন আলেহান্দ্রো গারনাচো। গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা বলের দখল রেখে বারবার চেষ্টা করছিল পেরুর রক্ষণ দুর্গ ভেঙে গোল আদায়ের। কিন্তু জমাট রক্ষণের পাশাপাশি শরীর নির্ভর ফুটবল খেলে আর্জেন্টাইন আক্রমণভাগকে বেশ ভালোভাবেই আটকে রাখতে পেরেছিল পেরু।


ফলে আক্রমণ ও বল–দখলে এগিয়ে থেকেও শুরুতে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। এর মধ্যেই ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। তবে ফ্রি–কিক থেকে লিয়ান্দ্রো পারাদেসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়ে পেরুকে রক্ষা করেন গোলরক্ষক পেদ্রো গায়াসি।


অন্য দিকে রক্ষণ সামলাতে ব্যস্ত সময় পার করায় খুব বেশি আক্রমণে যেতে পারেনি পেরু। প্রতি–আক্রমণ থেকে যে দুই–একটি সুযোগ এসেছে, সেগুলোও গোল আদায়ের জন্য যথেষ্ট ছিল না। ৪৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। তবে দারুণ এক আক্রমণ থেকে জিওভানি লো সেলসোর নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন পেরু গোলরক্ষক গায়াসি।


বিরতির পর মাঠে নেমে শুরুতেই অবশ্য আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্তিনেজ। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে দি মারিয়ার পাসে গোলটি করেন ইন্টার মিলান স্ট্রাইকার। ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটাও প্রায় পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কর্নার থেকে বল পেয়ে নিকোলাস তালিয়াফিকোর করা গোলটি বাতিল হয় ফাউলের কারণে।


ম্যাচের ৬৯ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় পেরু। কিন্তু পেনাল্টি থেকে ব্যবধান ২–০ করতে ব্যর্থ হন পারেদেস। গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দিলেও, পারেদেসের শট ফিরে আসে পোস্টে লেগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনা অবশ্য ঠিকই দ্বিতীয় গোলটি পেয়ে যায়। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ৬ ম্যাচে ৭ গোল করলেন মার্তিনেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোল না পেলে ২–০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৭ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৫ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে