তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

এবার হিন্দিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘তুফান’

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-06-2024 01:05:59 pm

ঢালিউড কিং শাকিব খান। ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে সাড়া ফেলেছে তার অভিনীত সিনেমা ‘তুফান’। এবার জানা গেল সিনেমাটি হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সোমবার ( ২৪ জুন) ‘তুফান’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে এমন তথ্য জানান এই অভিনেতা।


শাকিব বলেছেন, হিন্দিতে মুক্তি দেওয়ার জন্য ডাবিংয়ের কাজ শেষ করে শিগগিরই ভারতে মুক্তি দেওয়া হবে।


স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বিনোদন জগতের কিছু পরিচালক, সিনেমার অভিনয় শিল্পীদের মধ্যে চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ কয়েকজন।


এছাড়া আমন্ত্রিতদের মধ্যে আরো ছিলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, আফসানা আরা বিন্দু, প্রিন্স মাহমুদ, রুনা খান, জিয়াউল রোশান, বিজরী বরকতুল্লাহ, অভিনেত্রী নাদিয়া, নির্মাতা আশফাক নিপুণ, গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীনসহ অনেকে।


সিনেমা শুরুর আগে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে শাকিব বলেন, ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ ‘তুফান’ যেভাবে উপভোগ করছে, তাতে বুঝতে আর বাকি নেই এ সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার পরিবারের অনেকে বলছেন, তারা টিকিট পাচ্ছেন না।


সিনেমার আয় রোজগার এবং নিজের পারিশ্রমিক নিয়ে শাকিব বলেন, ‘তুফান’ ১০০ কোটি আয় করলে ২৫ শতাংশ আমি পাব৷ তুফান প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনালিও রিলিজ হচ্ছে। তাই ২০০ কোটি আয় হলে ৫০ কোটি আমার। 


তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। সিনেমাটি পরিবেশনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।


অনুষ্ঠানে উপস্থিত এসভিএফের মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশের সব দর্শককে ধন্যবাদ জানাই। তুফান শুধু বিগেস্ট হিট নয়, ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। 


‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। মুক্তির পর সপ্তাহ পার হলেও শাকিবের এই সিনেমাটি হলে দর্শক ধরে রেখেছে।


স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এখনো আমরা হল ভর্তি দর্শক পাচ্ছি। সিনেমা ভালো চলছে।


কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ প্রথমে শত প্রেক্ষাগৃহে চলার কথা থাকলেও পরে ১২৮টিতে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয় দিন থেকে শো বাড়তে থাকে তুফানের। এমনকি ঢাকায় টিকেট না পেয়ে হল ভাংচুরের ঘটনাও ঘটে।


আরও খবর





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭১ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে