নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শ্রীবরদীতে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন ২০২৪ মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: রেজুয়ান ইফতেখার, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা সমবায় অফিসার মো: নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো: কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল মজিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আমীর হোসেন, টিডব্লিউএ শ্রীবরদী উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র চন্দ্র বর্মন, সীডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং, পিও (ইআই) মো: ওসমান গণি, ফাইন্যান্স অফিসার শ্যামল কৃঞ্চ চন্দ, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুলভ দফো ও তিলোত্তমা রিছিল প্রমুখ। অবহিতকরণ সভায় জানানো হয় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প আগামী ৫ বছরের জন্য (২০২৪-২০২৮) স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম যেমন: পরিবার পর্যায়ে পরিবার উন্নয়ন পরিকল্পনা, আত্মনির্ভরশীল দল গঠন, সামাজিক সংগঠন গঠন, কৃষি ও প্রাণিসম্পদ কাজে সহায়তা, ইউনিয়ন পরিষদে যোগাযোগ, বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা, প্রান্তিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দানের মাধ্যমে স্কুলমুখী কার্যক্রম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের জীবন গঠনের জন্যে সংলাপ সেন্টারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তথা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রভৃতি কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৪০ জন মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর