শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৩ এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে কুলিয়ারচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন স্কুল ও চেতনা মানব উন্নয়ন সংস্থাসহ ২১টি কিন্ডারগার্টেন এর সাড়ে ৪শ শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইয়াছির মিয়া ফাউন্ডেশনের কর্ণধার এবং ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফজলে রাব্বি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হিমেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক তানভীর হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইয়াছির মিয়া ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তারা, ইয়াছির মিয়া ফাউন্ডেশনের কর্ণধার আলহাজ্ব ইয়াছির মিয়ার এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিবছর এধরণের সংবর্ধনা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার আহ্বান জানান।

এসময় আলহাজ্ব ইয়াছির মিয়া তার বক্তব্যে বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সংবর্ধনার আয়োজন করবেন। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি মৃত্যুবরণ করার পরও তার পরিবারের সদস্যরা তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সংবর্ধনার আয়োজন করবেন।

অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ১ হাজার টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের মাঝে ৫শ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অতিথিবৃন্দসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

আরও খবর