ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নোয়াখালী আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

জেল হত্যা দিবস পালিত





নোয়াখালী আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

জাতীয় চার নেতার হত্যাকারী কুশি-লবদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় বিচারের দাবি জানিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মিলাদের মধ্য দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।


দিবসটি পালন উপলক্ষে আজ (৩নভেম্বর) বৃহস্পতিবার  সকাল ১০ঘটিকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।


পরে দলীয় কার্যালয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম - আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুজ জাহের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান নাসের এবং নোয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল আওয়াল পিন্টুপ্রমূখ। 


আলোচনা সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বে কোথাও ঘটেনি। জেলে বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে।


পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

আরও খবর