বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ভারতের কাছে হেরে বিদায় ‘প্রায় নিশ্চিত’ বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-06-2024 03:06:23 am

ভারতের কাছে বড় হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। যা একটু সুযোগ আছে কেবলই কাগজে-কলমে। বাস্তবতা যদিও অনেক দূরে।


শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডে ভারতের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেও অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে টাইগারদের। বলা যায়, কার্যত টাইগারদের বিদায় হয়ে গেছে আজকের হারেই।


বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল বিশাল, ১৯৭ রানের। শুরু থেকেই নেতিবাচক ব্যাটিংয়ে কখনই লড়াইয়ে ছিল না টাইগাররা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।অ্যান্টিগায় বাংলাদেশের রান তাড়া গতি পায়নি কোনো পর্যায়েই। এ ম্যাচে দলের সহ-অধিনায়ক ও পেসারকে বসিয়ে রেখে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে খেলিয়েছে বাংলাদেশ। সেই জাকের আলী সাতে নেমে করেছেন ৪ বলে ১ রান। 


অবশ্য বলা যায়, ম্যাচ শেষ তার আগেই। শুরুতে উইকেট ধরে রাখার কৌশলে এগিয়েছে বাংলাদেশ, কিন্তু লক্ষ্য যখন ১৯৬ রান, তখন আসলে শেষদিকে উইকেট রেখে খুব বেশি কিছু করার থাকেও না। 


রিশাদ হোসেন শেষ দিকে খেলেছেন ১০ বলে ২৪ রানের ক্যামিও। সে পর্যন্তই। মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। কুলদীপ যাদব ১৯ রানে নিয়েছেন ৩টি।


ভোরে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারালেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিদায়। অন্যদিকে তখন সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ও ভারতের।