রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে জমি দখলের পায়তারা


মাগুরার শ্রীপুরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্যামল বিশ্বাস নামে এক ব্যক্তির জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। প্রতিবেশীরা তার জমির বাঁশের বেড়া ও কলাগাছ উপড়ে ফেলেছে বলে অভিযোগ শ্যামল নামে ওই ব্যক্তি। এ বিষয়ে তিনি বাদী হয়ে শুক্রবার বিকেলে শ্রীপুর থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মুজদিয়া-কাগজিপাড়া গ্রামে। 



শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মুজদিয়া-কাগজিপাড়া গ্রামের শ্যামল বিশ্বাসের ১৫ শতাংশ জমির উপর দেওয়া বেড়া ও কলাগাছ উপড়ে ফেলা হয়েছে। এ জমি নিয়ে মাগুরা বিজ্ঞ আদালতে মামলা চলছে। বিজ্ঞ আদালত ওই জমিতে উভয়পক্ষকে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবেশী  সুদর্শন বিশ্বাস, নিদু বিশ্বাস, কমল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, বিরেন বিশ্বাস, নিখিল বিশ্বাস ও সুকান্ত বিশ্বাস শ্যামল বিশ্বাস নামে এক ব্যক্তির ওই জমি থেকে বাঁশের বেড়া ও কলাগাছ উপড়ে দিয়েছে। এবং জোরপূর্বক জমি দখলের পায়তারা করছে।



এ বিষয়ে অভিযোগকারী শ্যামল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে আমার শরিকেরা এ জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। এ জায়গায় তারা গরু-ছাগল বাঁধে নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দেয়। ঈদের দিন সকালে সুদর্শন বিশ্বাস, নিদু বিশ্বাস ও কমল বিশ্বাসের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন বাঁশের বেড়া ও আমাদের লাগানো কলাগাছ উপড়ে ফেলছে। আমি ঘটনার সঠিক বিচার চাই। 



এ বিষয়ে অভিযুক্ত সুদর্শন বিশ্বাস বলেন, জমি ভাগের সময় তারা আমাদের জলাকার দিয়েছে। আমরা কি তা মেনে নেব? আমি তখন ছিলাম না আমি বেড়া ভাঙেনি এবং কলাগাছ উঠাইনি৷ 



এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত দেওয়ানি মামলা চলছে। এ বিষয়গুলো সাধারণত বিজ্ঞ আদালতে রায় দিয়ে থাকে। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Tag
আরও খবর