তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সেন্সর বাতিল হতে পারে ‘তুফান’ সিনেমার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-06-2024 02:09:47 am

তুফান’ সিনেমায় কিশোর শাকিব খানের একটি দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেন্সর বোর্ডের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।


ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। যেখানে সিনেমায় স্পর্শকাতর দৃশ্য থাকলে সিনেমার মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড। অথচ রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার ক্ষেত্রে হয়েছে তার ঠিক উল্টো। সিনেমায় কিশোর শাকিবকে একজনের মুণ্ডু কেটে হাতে করে নিয়ে যেতে দেখা যায়। পুরো দৃশ্যে কোথাও কোনো ব্লার ছিল না। সিনেমা হলে এমন স্পর্শকাতর দৃশ্যের এভাবে অবাধে প্রদর্শন হতে থাকলে দর্শকের মনে নেতিবাচক প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না।


সূত্রের খবর, পরিচালককে সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি মৌখিকভাবে ব্লার করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সেটি না করেই সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য পাঠিয়েছেন। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকরা সেই দৃশ্যটি দেখেছেন।সূত্র মতে, ‘তুফান’ সিনেমার স্পর্শকাতর দৃশ্যের খোলামেলা প্রদর্শন নিয়ে এবার চটেছে সেন্সর বোর্ড। তারা সিনেমাটির ওই দৃশ্য সংশোধন না করলে প্রদর্শন বন্ধ করে দিতে পারে।


এ ছাড়া ‘তুফান’ সিনেমার ফের সেন্সর শোর কথাও ভাবা হচ্ছে বলে জানা যায়। শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির ভাগ্যে কী অপেক্ষা করছে তা সময়ই বলে দেবে।

আরও খবর





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে