বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে এক ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-06-2024 02:06:50 am

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে সেন্ট লুসিয়ায় চরম উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত বাজিমাৎ করল দক্ষিণ আফ্রিকা। চাপের মুখে বারবার ভেঙে পড়া দক্ষিণ আফ্রিকা এবার চাপকে শক্তিতে পরিণত করেছে। আর শেষ পর্যন্ত বিজয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ছে তারা।


শুক্রবার (২১ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ৪টি করে চার এবং ছক্কায় ৩৮ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া ২৮ বলে ৪ ছক্কা এবং ২ চারে ৪৩ রান করেন ডেভিড মিলার।


১৬৪ রানের জবাবে হ্যারি ব্রুকের দুর্দান্ত ইনিংসের পরেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৬ রানে থামে ইংল্যান্ড। এতেই দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় ৭ রানের দুর্দান্ত জয়।


দলীয় ১৫ রানের মাথায় ইনফর্ম ওপেনার ফিল সল্টকে বিদায় করেন কাগিসো রাবাদা। এরপর ৪৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। অপর ওপেনার জনি বেয়ারস্টোকে তুলে নেন কেশভ মহারাজ। ২০ বলে ১৬ রান আসে বেয়ারস্টোর ব্যাট থেকে। তিনে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক জস বাটলারও। ২০ বলে ১৭ রান আউট হন তিনি।


শেষ ১০ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়ােজন দাঁড়ায় ১০৪ রান। হাতে তখনো ৭ উইকেট। ওভারপ্রতি প্রায় ১০ রান তোলার চ্যালেঞ্জ তখন ইংল্যান্ডের সামনে। ১৭ বলে ৩৩ করা লিয়াম লিভিংস্টোন আউট হলে ধাক্কা খায় ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন হলে সেটা নিতে পারেনি তারা। ২০ তম ওভারের শুরুতেই সেট ব্যাটার হ্যারি ব্রুককে বিদায় করে খেলা জমিয়ে তুলেন মার্কো জানসেন। ৩৭ বলে ৭ চারে ৫৩ রান করেন ব্রুক। বাকি ৫ বলে মাত্র ৬ রান করতে পারে ইংল্যান্ড।


শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৬ রানে আটকে যায় ইংল্যান্ড। এই জয়ে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে গেল দক্ষি

ণ আফ্রিকা।

আরও খবর