উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্পন্ন বিজয়ী হলেন যারা


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (২ নভেম্বর) ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। 

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আকমল হোসেন নৌকা প্রতীকে ২৩ হাজার ৮শ’ ১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।


তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম খেজুর গাছ প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ৮১, স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ১৬, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৭শ. ৭৯ ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ১শ’৯৫ ভোট।


ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন মাইক প্রতীকে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ২১ হাজার,৯শ’২৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র তালা প্রতিকে ভোট পান ১৯ হাজার ২শ’৫৫, সৈয়দ তুহেল আহমদ টিউবওয়েল প্রতিকে ভোট পান ১৩ হাজার ৬শ”৩৬, সালেহ আহমদ চশমা প্রতীকে ভোট পান ৯ হাজার ৯শ’ ৫৩ এবং আব্দুল মতিন লাকি টিয়াপাখি প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ১শ’ ৩৯।


সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী ফুটবল প্রতীকে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ২৮ হাজার ৮শ’ ৫৭। ও নিকটতম প্রতিদ্বন্দ্বি রিনা বেগম কলস প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৪শ” ৬৯, সেলিনা বেগম হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ৫শ’ ৩০টি।


রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনী ফলাফল উপজেলা সম্মেলন কক্ষ থেকে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ ভূঁইয়া ঘোষনা করেন।


ফলাফল ঘোষণা পর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ ভুঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।


আরও খবর