সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাতীয় চার নেতা ও আমাদের শ্রদ্ধা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2022 08:06:18 am

ছবি: লেখক


◾ মোঃ হেলাল উদ্দিন


৩ নভেম্বর জেল হত্যা দিবস। বাংলাদেশের জাতীয়  জীবনে এক কলংকময় দিন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালো রাত্রিতে স্বাধীনতার মহান স্থপতি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পরে বঙ্গবন্ধুর  আজীবন রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা,বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,প্রধানমন্ত্রী  তাজউদ্দিন আহমেদ, মন্ত্রীসভার সদস্য  ক্যাপ্টেন অবঃ মুনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে  গুলি করে হত্যা করে।একাত্তরের ও মহান মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা সেদিন জাতীয় চার সূর্য সন্তানদের উপর গুলি করে ক্ষান্ত হননি। কাপুরুষের মত হায়েনারা গুলিবিদ্ধ দেহকে  বেয়োনেট দিয়ে খুঁচিয়ে  একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিল।


ইতিহাসের এমন নিষ্ঠুরতম হত্যাযঞ্জের  ঘটনায় শুধু বাংলাদেশের মানুষ নয়, স্তম্ভিত হয়েছিল সারা বিশ্ব।



যেখানে বাংলাদেশের প্রতিটি জেলের গেইটের দেয়ালে লাল রঙে লেখা থাকে "রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ।" কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন  বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।


৩রা নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কংলঙ্কময়, রক্তঝরা,বেদনা বিধুর একটি দিন।

সেদিন বাংলার আকাশ শোকে  স্তব্ধ, মর্মাহত, বেদনা বিধুর হয়ে  বৃষ্টি ঝড়েছিল।

বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাদের অসামান্য অবদান  অপরিসীম।

তাদের ঋণ কখনো শোধ করার নয়।

বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্বের সময় পাকিস্তানী হানাদার বাহিনী পশ্চিম পাকিস্তান ধরে নিয়ে যাওয়ার পর এই জাতীয় চার নেতার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ উপভোগ করে।


বরাবরই, আমরা অকৃতজ্ঞ জাতি।জাতীয় সূর্য সন্তানদের প্রাপ্য কৃতিত্ব ও সম্মান দিতে পারি নাই।

পাকিস্তানের প্রেতাত্মারা জাতীয় চার বীর সন্তানদের হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের  প্রগতি সমৃদ্ধির অগ্রগতিকে পিছিয়ে দিতে চেয়েছিল।


ইতিহাসের পাতা সর্বদা সত্য আর সুন্দরের কথা স্বর্ণাক্ষরে লিখে রাখে অনাগত ভবিষ্যতের জন্য।দেশের জন্য জীবন দেওয়া এ সকল বীর সন্তানেরা আমাদেরকে দেশপ্রেমের শিক্ষা দেন,মৃত্যু অবশ্যম্ভাবী জানলেও নীতি-আদর্শ আর বিশ্বাসের মূল্য দিতে শেখান,অন্যায়ের কাছে মাথানত না করতে শেখান,সত্য প্রতিষ্ঠায় শেষপর্যন্ত লড়ে যেতে শেখান।

জাতীয় চার নেতারা চাইলেই বড় বড় মন্ত্রীত্ব,বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন।কিন্তু স্বাধীন দেশের উন্নয়ন যাত্রা ও একাত্তরের পরাজিত শক্তির কাছে মাথানত করেননি।

বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতাদের রক্তের শোক  বহন করে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হয়েছে।


আমরা জাতীয় চার নেতাদের ঋন কখনই  ভুলবার নয়,যতদিন বাংলাদেশ আছে বাংলার মাটি,আকাশ,বাতাসে  জাতীয় চার সূর্য সন্তানদের  মনে রাখবে স্বর্ণাক্ষরে।তাদের স্বপ্নের বাংলাদেশ গঠনে আমরা তরুণ,যুবকরা  দেশের তরে কাজ করে যাবো অবিরাম,দেশটাকে মাতৃ মমতায় ভালোবেসে জীবন দিতে কুণ্ঠিত হবো না কখনো। জাতীয় চার নেতার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। তারা থাকুক আমাদের আলোচনায় কিংবা পরম শ্রদ্ধায়। 



মোঃ হেলাল উদ্দিন

লেখক ও শিক্ষার্থী


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে