ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বউ-শ্বাশুড়ির মারামারি, পুকুরে পড়ে শ্বাশুড়ির মৃত্যু

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পারিবারিক কলহের জের ধরে বউ-শাশুড়ির মারামারিতে শ্বাশুড়ি হোসনেয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। গভীর রাতে মারামারির একপর্যায়ে উভয়েই বসত ঘরের বেড়া ভেঙে পাশের পুকুরে পড়ে যান। পরে পুকুর থেকে হোসনয়ারা বেগমের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।


বুধবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নের শুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা বেগম ওই এলাকার মো. বাবুল শেখের স্ত্রী। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অনেক দিন ধরেই পুত্রবধূ লিমা আক্তারের (২৪) সঙ্গে শাশুড়ি হোসনেয়ারা বেগমের কলহ চলছিল। বুধবার রাত ১০ টার দিকে কলহ বাধে বউ-শ্বাশুড়ির মাঝে, অতঃপর রাতের খাবার শেষে প্রবাসী স্বামী আরিফের স্ত্রী লিমা আক্তার ঘরে ঘুমাতে যান। পরে রাত ১২টার দিকে সেই কলহের জেরে বউ-শাশুড়ি পুনরায় ঝগড়ায় লিপ্ত হয়। গন্ডগোল রূপ নেয় দুজনের মারামারিতে। ধস্তাধস্তির একপর্যায়ে বসতঘরের বেড়া ভেঙে উভয়েই পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। এ সময় লিমা কোনোভাবে সাঁতরে ওপরে উঠতে পারলেও, হোসনেয়ারা বেগমের কোনো হদিস মিলছিল না। পরে এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং পরবর্তীতে লৌহজং ফায়ার সার্ভিসকে ফোন দিলে রাত ৩ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় হোসনেয়ারা বেগমকে পুকুর থেকে উদ্ধার করেন।


লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন জানান, পারিবার কলহের জেরে ঝগড়া করার সময় ধস্তাধস্তিতে দুজনকে পানিতে পড়ে যাওয়ার খবর পেয়েছি। পরবর্তীতে ফায়ার সার্ভিস নিহত একজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূ লিমাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর