ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু



 রাজশাহীর তানোরে সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী পরিত্যক্ত মাটির  ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  নিহতের নাম মুনসুর রহমান(৬৫)। সে খাপাড়া গ্রামের মৃত খোকনের পুত্র। একই দিন সকালের দিকে তানোর পৌর সদর একে সরকার সরকারি কলেজের দক্ষিণে প্রফেসর পাড়ায় পাকা দেয়ালে ইট গাঁথুনির সময় পড়ে গিয়ে শমসের নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে,এছাড়া  গুবিরপাড়া গ্রামের বিধবা রজি বেগম (৪০) নামের এক দুই সন্তানের জননী   পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু বরন করেছেন। বৃহস্পতিবার সকালের দিকে ঘটে ঘটনাগুলো। এসব ঘটনায় পরিবারসহ এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।   

জানা গেছে, শনিবার সকালের দিকে উপজেলার সরনজাই ইউনিয়ন ইউপির মহিলা সদস্য দোলনচাঁপার স্বামী মুনসুর রহমান নিজ বাড়ির পরিত্যক্ত মাটির ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই দিন সকালের দিকে পৌর সদর প্রফেসর পাড়ায় প্রভাষক আশরাফুলের বাড়ির পাকা দেয়ালে ইট গাঁথুনির সময় পড়ে যান শ্রমিক রাজমিস্ত্রী শমসের আলী। সাথে সাথে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির বনকেশর গ্রামে। সে সানাউল্লাহর পুত্র। তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালে আহাজারি শুরু করেন। স্বজনদের  কান্নায় হাসপাতাল ভারি হয়ে উঠে। 

এদিকে একই দিন গুবিরপাড়া গ্রামের মৃত মাসুদের স্ত্রী রজি বেগম (৪০) বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাকে হারিয়ে  নির্বাক হয়ে পড়েছেন সন্তানেরা।   

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।





Tag
আরও খবর