এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না জাবি শিক্ষার্থী রিমুর



আমার মেয়েকে নিয়ে কত আশা ছিল সব শেষ হয়ে গেল। মেয়ে সকালে আমাকে কল করে বলল, মা আমি রংপুরে এসেছি বাড়িতে আসতেছি। তুমি কোথাও যাইও না বাড়িতে থাকো, আমার আসতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু মেয়ে যে কিছু সময় পর একেবারে চলে যাবে তা তো বুঝতে পারিনি।’


এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন রংপুরের গংগাচড়ায় ভিন্নজগত সড়কের চেয়ারম্যান মোড় বটেরতল এলাকায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আজমুদা আক্তার রিমুর মা আজমিরা বেগম। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন আনসার সদস্য ও একজন কলেজ শিক্ষকা। আহত হয়েছেন আরও চারজন থ্রি-হুইলারের যাত্রী।


আজমুদা আক্তার রিমু নীলফামারী কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়নের হাজিরহাট এলাকার আব্দুল আলিমের মেয়ে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেন। 

জানা যায়, রিমু স্থানীয় কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন। পরিবারের চাওয়া আর নিজের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন তিনি। তবে অল্পের জন্য মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে ভর্তি হন। এবার ঈদুল আজহার ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পথে রওনা দিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে বাড়ির কাছাকাছি এসে সড়কেই ঝড়ল এই মেধাবী শিক্ষার্থীর প্রাণ। মেয়েকে হারিয়ে শোকের ছায়া নেমেছে তার পরিবারে।




রিমুর বাড়িতে দেখা যায়, তার মা আহাজারি করছেন। তার মৃত্যুর খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা।




রিমুর মা আজমিরা বেগম দেশচিত্রকে বলেন, আমি আমার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। আমার মেয়ে বড় হবে, সে বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে। আল্লাহ এ কি করল? আমার মেয়ে নিয়ে নিয়ে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব আর কাকে নিয়ে স্বপ্ন দেখব। আমার মেয়েকে আমি ছোট থেকে আদর দিয়ে বড় করেছি। আমার মেয়ের এভাবে মৃত্যু হবে আমি কখনো কল্পনা করিনি। আমার আর তার বাবার স্বপ্ন পরিশ্রম সব শেষ হয়ে গেল। আমার মেয়ে কোথায় গেল? আমার মেয়েকে ছাড়া আমি বাঁচব কিভাবে। আল্লাহ আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। 




এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের শিক্ষার্থী আজমুদা আক্তার রিমু মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।




প্রসঙ্গত, শনিবার (৮ জুন) দুপুরের দিকে রংপুরের গঞ্জিপুর ভিন্নজগত সড়কের চেয়ারম্যান মোড় বটেরতল এলাকায় যাত্রীবাস ও থ্রি-হুইলারের (সিএনজি) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের গার্ড মেহেরুল ইসলাম নামের একজন আনসার সদস্য নিহত হন। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করেন। পরে দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজমুদা আক্তার রিমু ও দিপা রানী সরকার নামের এক কলেজ শিক্ষিকা মারা যান।

আরও খবর