ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এএসআই এর বিরুদ্ধে সাজানো গ্রেফতারের অভিযোগ



নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এএসআই এর বিরুদ্ধে সাজানো গ্রেফতারের অভিযোগ 


নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়ার বিরুদ্ধে মো. সুজন নামে এক যুবককে গ্রেফতারের নাটক সাজিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

গত রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভুক্তভোগীর বরাত দিয়ে এমন অভিযোগ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সিরাজীস সালেকিন রিমন।সরেজমিনে ঘটনাস্থলে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ভুক্তভোগী মো. সুজন (২৯) উপজেলার রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হালিম স্বর্ণকার বাড়ির মৃত মো. হানিফের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সুজন উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা। ২ মাস আগে সে নিজের দোকান বিক্রি করে দেয়। বর্তমানে সে বেকার জীবন যাপন করছে। গত শুক্রবার  (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে রাত্রিকালীন ডিউটি পালনকালে কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়ার নেতৃত্বে টহল পুলিশের একটি দল উপজেলার বামনী বাজার থেকে সুজনকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে।
এরপর ঘটনাস্থলে তাকে ছেড়ে দিতে ১০ হাজার টাকা দাবি করে। ভুক্তভোগী ৫ হাজার টাকা দিতে সম্মতি প্রকাশ করলেও তাকে ১০ হাজার টাকা আদায় করার জন্য ছাড়া হয়নি।
অতপর শুক্রবার দুপুর ১২টার দিকে এএসআই রুবেল রামপুর ইউনিয়নে তার স্থানীয় সোর্স  ইমরানের মধ্যস্থতায় ১৫,৫০০/- টাকা আদায় করে সুজনের স্ত্রী, বড় ভাই ও মামার কাছ থেকে।
ভিকটিমের বড় ভাই সিএনজি চালক মো. শাকিল অভিযোগ করে বলেন, ছোট ভাইকে ছাড়াতে থানায় গেলে এএসআই রুবেল তার থেকে ৫০০ টাকা আদায় করে। ১৫,৫০০/- শত টাকা আদায়ের পর সুজনকে গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী সুজন অভিযোগ করে বলেন, এএসআই রুবেল মিয়া তার বসত ঘরে ৫ গ্রাম গাঁজা পেয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে। এরপর তাকে আটক করে ১০ হাজার টাকা দাবি করে। ৫ হাজার টাকা দিতে চাইলে থানায় নিয়ে যায়। পরে থানার সোর্স  ইমরান ও এএসআই রুবেল মাদক মামলার ভয় দেখিয়ে দু্ই দফায় আমার স্ত্রী, বড় ভাই শাকিল ও মামা জুয়েলের থেকে ১৫,৫০০/- শত টাকা আদায় করে। আমার স্ত্রী সুদ বাবত ১৫ হাজার টাকা নিয়ে এএসআই রতনকে দিতে বাধ্য হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই পুলিশ কর্মকর্তা ভিকটিমের বসত ঘরে ৫ গ্রাম গাঁজা পায়। ওই গাঁজা উদ্ধারের একটি ভিডিও চিত্র পুলিশ কর্মকর্তা তার মুঠোফোনে ধারণ করে রাখে। পরে তাকে আটকের নাটক সাজিয়ে থানায় নিয়ে মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে।
এ বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. রুবেল মিয়ার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি সমাধান করে দিয়েছি। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ওই অফিসারকে বদলি করে দিয়েছি।
প্রসংগত: অভিযুক্ত উপ-পরিদর্শক মো. রুবেল মিয়ার বদলি করা হয়েছে, কিন্তু এঘটনায় ভুক্তভোগীর টাকা ফেরত পায়নি! ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা যে হয়রানি হয়েছে তার ও কোন বিচার পায়নি। এভাবে চলতে থাকলে সমাজে কখনোই শান্তি আসবেনা।
আরও খবর