ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ




নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেটে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। 

মঙ্গলবার ( ০১ নভেম্বর ) বেলা ১১টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। একটি শ্রেণি কক্ষের আসবাবপত্র ভাংচুর এবং সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, গতকাল সোমবার ( ৩১ অক্টোবর ) সকাল ৯টার দিকে উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রী ও তার সহপাঠীরা প্রধান শিক্ষকের নিকট মৌখিক ভাবে অভিযোগ করার পর অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের পরীক্ষা এবং ক্লাসের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
অভিযুক্ত শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথ কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের যুগী বাড়ির বেনু লাল দেবনাথের ছেলে।
কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির এক ছাত্রী একই স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথের কাছে প্রাইভেট পড়তো।
প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষক কৌশলে কক্ষের সকল শিক্ষার্থীকে কক্ষ থেকে বের করে দেয়। তারপর সে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং জোরপূবর্ক কিস দেয়। পরে ভুক্তভোগী ছাত্রীও তার সহপাঠীরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে এসে অভিযোগ করে।

কালিকাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাকে গতকাল সোমবার দুপুর সাড়ে ১১ টার সময় মুঠোফোনে অবহিত করেন।
তাৎক্ষণিক প্রধান শিক্ষককে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ইতিমধ্যে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে  প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
অভিযুক্ত শিক্ষককে ক্লাসের সকল কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।তবে তারা এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়নি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।তাই এ বিষয়ে তার কোন বক্তব্য নেওয়া যায়নি।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন বলেন, গতকাল এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাত্রীরা ওই শিক্ষকের বিরুদ্ধে তাদের অভিযোগের কথা আমাকে জানিয়েছে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর