নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে প্রশিক্ষণ শেষে ক্ষুদে সাঁতারুদের মাঝে সনদপত্র বিতরণ

তৃণমূল থেকে প্রতিভাবান সাঁতারু তৈরির লক্ষ্যে অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ক্ষুদে সাঁতারুদের মাসব্যাপী প্রশিক্ষণ হয়েছে শেরপুরে। প্রশিক্ষণ শেষে ৬ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে এসব সনদপত্র বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক হাকিম বাবুল, কোষাধ্যক্ষ মো. জিন্নত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণের আয়োজন করে। শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক পুকুরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অ-১৫ বছর বয়সী ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

Tag
আরও খবর