নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

জামালপুরে পুনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন ) দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস সেডে জেলা পুনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আগের দিন ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা দেশের ন্যায় পুনাক জামালপুরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’
পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ।

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ - এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় পুলিশ লাইন্সে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন। 

এসময় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও সেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর