নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

নালিতাবাড়ীতে চাঞ্চল্যকর কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি শাহিন গ্রেফতার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিন (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৫ জুন মঙ্গলবার মধ্যরাতে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়াউন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. শাহিন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনকুড়া গ্রামের শামসুল হকের ছেলে। জানা গেছে, ২০১৩ সালের ৩০ জুন সকালে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কাচিমৌ গ্রামের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে শাহিন মিয়া ও তার সহযোগী হাবিকে সাথে নিয়ে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় ভিকটিমের দাদি রহিতন নেছা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম পরিচালনা করে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মো. শাহিন (৩৯) এর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬  মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়া ওই আইনের ৯ (১) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের  বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আসামি মো. শাহিন দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিল। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ও সিপিসি-২ কিশোরগঞ্জ যৌথভাবে অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়াউন্দ এলাকা থেকে পলাতক আসামি মো. শাহিনকে গ্রেফতার করে। পরে ৬ জুন বুধবার সকালে নালিতাবাড়ী থানায় তাকে সোপর্দ করেছে র‌্যাব-১৪।

Tag
আরও খবর