নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের শ্রীবর্দীতে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন

শেরপুরের শ্রীবর্দীতে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে ও কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির কারিতাস সিডস কর্মসূচির সহায়তায়  বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন বুধবার ২০২৪ উদ্‌যাপন করা হয়। "করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাকিলাকুড়া ইউনিয়নের পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জনাব মো: আতাউর গণি সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মোতালেব আকন্দ, ইউপি সচিব মো: আমিরুল ইসলাম, কারিতাস সীডস কর্মসূচির মনিটরিং অফিসার মি হিল্লোল নকরেক, উপজেলা সমন্বয়কারী(শ্রীবর্দী) মি. সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুলভ দফো ও তিলোত্তমা রিছিল প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি করা হয় এবং উপস্থিত সবাইকে একটি করে ফলজ (আম্রপলি) বৃক্ষ প্রদান করা হয় । পরিবেশ দিবসে কারিতাস সীডস কর্মসূচির বিভিন্ন আত্মনির্ভরশীল দলের জলবায়ু ও পরিবেশ বিষয়ক ফোকালপার্সনবৃন্দ, ইউপি মেম্বার ও এলাকার অর্ধশতাধিক জনগণ অংশগ্রহণ করেন। 

Tag
আরও খবর