নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী গারো আদিবাসী শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী গারো আদিবাসী শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ জুন রবিবার সকাল ১১টায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), জন উদ্যোগ, এইচআরডি, টিডব্লিউএ, আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বিএমডব্লিউ, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), পিলাচ এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে উপজেলার মরিয়মনগর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে এসে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সৌহার্দ্য চিরানের সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য দেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকশি, টিডব্লিউএ শ্রীবরদী উপজেলা শাখার চেয়ারম্যান প্রাঞ্জল এম সংমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী অলিক সাংমা, জনউদ্যোগ শেরপুর শাখার সদস্য সুমন্ত বর্মণ, বাগাছাস ছাত্র সংগঠনের নেতা আলবা মৃ, অ্যান্টনী রেমা, স্বতির্থ চিরান প্রমুখ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক কন্যা শিশুকে একই গ্রামের ফাহিম (১৩) নামে এক কিশোর ধর্ষণ করে। এ ঘটনার অভিযোগে ওই দিনই ঝিনাইগাতী থানা পুলিশ ফাহিমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত ফাহিম কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে। 

Tag
আরও খবর