ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নোয়াখালীর চাটখিলে পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা


নোয়াখালীর চাটখিলে পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা 


নোয়াখালীর চাটখিল পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১২ ব্যবসায়ীর ১লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল বাজারের বিসমিল্লাহ্ হোটেল ও রাজধানী হোটেল অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায়ে উভয় প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে মেসার্স আয়েশা স্টোরের ১০ হাজার, হাজী নুর নবী স্টোরের ১০ হাজার, গাজী হার্ডওয়ারের ১০ হাজার, একতা স্টোরের ১০ হাজার, সুমন স্টোরের ১০ হাজার, মিন্টু স্টোরের ১০ হাজার, নিউ সুমন স্টোরের ৪হাজার, বনলতা সুইটস এর ৫ হাজার ও সোহেল স্টোরের ২ হাজার সহ মোট ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হক ভূঁইয়া।এসময় তাকে সহযোগিতা করেন নোয়াখালী জেলা ভোক্তা অধিকারের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আবিদ হাসান, এস.এ.ই আমান উল্যা, দেলোয়ার হোসেন প্রমুখ।

আরও খবর