উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

শ্রীনগরে কিসমত ও সিরাজদিখানে আওলাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

গতকাল ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সিরাজদিখানে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ-ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। আর শ্রীনগরে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে অংশগ্রহণ করেন। 


সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান পদে মোঃ আওলাদ হোসেন মৃধা আনারস প্রতীকে ৪৬ হাজার ১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মঈনুল হাসান পেয়েছেন  ৪২ হাজার ১৮ ভোট এবং মোঃ আবু বকর সিদ্দিক কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৩০ ভোট।


এদিকে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে এম মাহবুব উল্লাহ কিসমত দোয়াত-কলম প্রতীকে ৫৭ হাজার ২৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মশিউর রহমান মামুন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৬৪০ ভোট।

আরও খবর