নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আলম মিয়া গ্রেফতার

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম মিয়া (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে। ২৮ মে মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আলম মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান সজীবের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ চন্দ্র পাল, এএসআই উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকায় শ্রীবরদী-শেরপুর সড়কের লিখন সিনেমা হলের সম্মুখে এক মাদক বিরোধী অভিযান চালায়।  এসময় ইউপি সদস্য মো. আলম মিয়াকে আটক করে ডিবি পুলিশ। পরে মো. আলম মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। দীর্ঘদিন থেকেই ইউপি সদস্যের আড়ালে সে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এঘটনায় গ্রেফতারকৃত মো. আলম মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag
আরও খবর