পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জামালপুরে পুনাকের উদ্যোগে পুলিশ পরিবারের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৮ মে) বিকেলে জামালপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ। 



অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার সম্প্রতি ঘোষিত

ফলাফলে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের  জিপিএ ৫ প্রাপ্ত কৃতী সন্তানদের হাতে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহার তোলে দিয়ে অভিনন্দন জানান প্রধান অতিথি ও পুনাক সভানেত্রী।


প্রধান অতিথি এসপি মো. কামরুজ্জামান বলেন, 'সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা; সৎ ও নিষ্ঠার সাথে জীবনযাপন করতে শেখায়। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে সংগ্রাম শুরু করে মৃত্যু পর্যন্ত ওই সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।'


কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ তাঁর বক্তব্যে বলেন, 'তোমরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।'


অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ, কৃতী শিক্ষার্থী পুলিশ পরিবারের সদস্যবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আরও খবর