রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে প্রতারণার বিচার চেয়ে এক প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণা করার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি। রবিবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে গঠিত ফুটবল দল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগীয় রানার্স আপ ও ২০২২ সাল থেকে পরপর চারবার বিভাগীয় চাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। বর্তমানে তার বিদ্যালয়ের ২১ জন খেলোয়ার বিকেএসপিতে খেলছে। তার মধ্যে ১২ জন খেলোয়ার জাতীয় মহিলা দল রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তার বিদ্যালয়ের খেলোয়াররা সাফ গেমসে বিভিন্ন দলে খেলে সুনাম অর্জন করেছে। এছাড়া তিনি কয়েকবার উপজেলা ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে বিদেশ ভ্রমণ করেছেন। তার সফলতায় মুগ্ধ হয়ে চৌগাছী গ্রামের পরিমল মণ্ডল তার মেঝ মেয়েকে তার সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। মেঝ মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার তিন বছর পর পুনরায় ছোট মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। এই বিয়ের প্রস্তাবের সূত্র ধরে একপর্যায়ে ছোট মেয়ের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এদিকে তার এই অভাবনীয় সফলতায় ঈর্ষান্বিত হয়ে গ্রামের কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় পরিমলকে তারা ভয়ভীতি দেখিয়ে পক্ষে নেয়। এদিকে পরিমল নানাভাবে ছলনা করে জমি বন্ধক রাখাসহ স্ত্রী ও মেয়েদের বিভিন্ন প্রয়োজন দেখিয়ে আনুমানিক ৫ লাখ টাকা গ্রহণ করেন। উক্ত টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা করেন এবং ভীষণভাবে ক্ষিপ্ত হন। উপরন্ত টাকা ফেরত না দেওয়ার সুযোগ নিতে গত ফেব্রুয়ারী মাসে পাশের বাড়ির একজনকে দিয়ে ফোন করিয়ে মাধ্যমে ডেকে এনে পরিমল ও তার ভাই অতুল মণ্ডল পরিমলের তিন মেয়েকে দিয়ে তাকে বাড়ির পাশের ব্রিজের উপর শারিরীকভাবে লাঞ্ছিত করে। এরপর থেকে তার সাথে ওই পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকদিন আগে গ্রামের একটি অনুষ্ঠানে পরিমলের এক আত্মীয়ার সঙ্গে কথা বলায় ক্ষিপ্ত হয়ে তার গেঞ্জির কলার চেপে শ্বাসরুদ্ধ করে কিল ঘুষিসহ ও তলপেটে লাথি মারে। এতে তিনি অণ্ডকোষে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণ করেন। এদিকে ধস্তাধস্তির সময় পরিমল পাশের বাঁশের বেড়ার উপর পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পুরো বিষয়টি চৌগাছী গ্রামের বাসিন্দা ও দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম মীমাংসার দায়িত্ব নেন।


এদিকে এ ঘটনাকে পুঁজি চৌগাছী গ্রামের একটি স্বার্থান্বেষী মহল পরিমলের মেয়েকে ব্যবহার করে তার বিরুদ্ধে ফেসবুকসহ সামাজিক গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছে। এতে তার সুনাম ও সুখ্যাতি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। তিনি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন। 

Tag
আরও খবর