আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

বানিয়াচংয়ের রিমা বেক্সিমকো প্রফেশনাল বক্সিংয়ে চ্যাম্পিয়ন



বেক্সিমকো এক্সবিসি ৩.০ প্রফেশনাল বক্সিং আসরে চ্যাম্পিয়ন হয়েছেন বানিয়াচং বক্সিং একাডেমির বক্সার রিমা সরকার। শনিবার (২৫মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টালে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরার বক্সার নওশিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন বক্সার রিমা।


অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বেক্সিমকো গ্রুপ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। পাশাপাশি টি-স্পোর্টস এর পর্দায় দেখানো হয়। প্রতিযোগীতায় ইরান, ফ্রান্স, তানজিনিয়া, চায়না ও ভারতসহ মোট ৫টি দেশের বক্সাররা অংশগ্রহন করেন। প্রতিযোগীতায় মোট ১১ বাউট খেলা হয়েছে। খেলায় ৫৬ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয় রিমা সরকার। সার্বিক সহযোগীতায় ছিল ইয়োলো, বেক্সিমকো এলপিজি, আকাশ ডিজিটাল টিভি এবং বিটেল বাংলাদেশ।



খেলায় উপস্থিত ছিলেন ডব্লিউবিসি’র ভাইস প্রেসিডেন্ট দামরং এবং এমপি শেখ নাঈম রাজ্জাকসহ বিশিষ্ট শিল্পপতিগণ। রিমা সরকার বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী মহল্লার রবীন্দ্র সরকারের মেয়ে। তার মায়ের নাম স্মৃতি রানী সরকার। সে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।


বানিয়াচং বক্সিং একাডেমির কোচ ও সাধারণ সম্পাদক জুয়েল রহমান জানান,আমাদের একাডেমির চৌকস অ্যাথলেট ও বক্সার রিমা সরকার। তার এ বিজয়ে আমরা আনন্দিত। আশা করছি রিমা সরকার আন্তর্জাতিক অঙ্গনে ও দেশের তথা বানিয়াচংয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে। প্রতিযোগীতায় খেলোয়াড়ারদের সাথে ছিলেন বানিয়াচং বক্সিং একাডেমির সহকারি কোচ ওমর শেখ জিতু।

Tag
আরও খবর