নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে নামজারীর ক্ষেত্রে সহজীকরণ উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রথম স্থান লাভ করলেন ঝিনাইগাতীর এসিল্যান্ড আশরাফুল কবীর

সারাদেশের ভূমি বিষয়ক কাজের সাথে জড়িত বিভিন্ন দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ে কর্মরত সহকারী কমিশনার(ভূমি) দের উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা তেজগাঁও কেন্দ্রীয় ভূমি ভবন সেমিনার হল রুমে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান একেএম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো: আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ। উক্ত অনুষ্ঠানে নাগরিক হয়রানি রোধ এবং সরকারের স্বার্থ সংরক্ষণের জন্য “সরকারি স্বার্থ রক্ষায় সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমিতে ভূমি উন্নয়ন করের রসিদ প্রদান বন্ধকরণ এবং নামজারী অনুমোদনের ক্ষেত্রে সরকারি স্বার্থ যাচাই সহজীকরণ” শিরোনামে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করার জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর প্রথম স্থান লাভের গৌরব অর্জন করায় ভূমিমন্ত্রী তার হাতে সম্মাননা সনদ তুলে দেন। এই উদ্যোগে বাস্তবায়নের মাধ্যমে কোন জমিতে সরকারি স্বার্থ জড়িত আছে কিনা তা একটি ক্লিকের মাধ্যমে জানা সম্ভব হচ্ছে। নাগরিকগণ ভূমি ক্রয়ের পূর্বে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমি ওয়েবসাইটে যাচাই করার মাধ্যমে নিশ্চিত হতে পারবে। ফলে ভূমি ক্রয় পরবর্তী আইনি জটিলতা এড়াতে পারবে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থা এবং মাঠ পর্যায় থেকে ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত ১০টি ইনোভেশন উদ্যোগ প্রদর্শিত হয়েছে। 

Tag
আরও খবর