রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা প্রদান



সম্প্রতি ৮ মে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামবাসীর আয়োজনে সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের শতশত জনগণ প্রিয় নেতাকে সংবর্ধনা প্রদান করেন। তাদের অকৃত্রিম ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। নির্বাচনে বিজয়ের পর তিনি ছাড়া শ্রীপুরে কোন নির্বাচিত জনপ্রতিনিধিকে এত পরিমান সংবর্ধনা দেওয়া হয়নি। 



নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন নির্বাচন শেষ হতে না হতেই সাধারণ ভোটাদের মন জয় করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন পর সাধারণ ভোটাররা এবার দলীয় প্রতীক ছাড়া মন খুলে ইচ্ছামত  তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে নিজেকে ধণ্য মনে করছেন। বিজয়ের উল্লাসে আত্মহারা হয়ে এলাকার মানুষ সমানতালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করানো, ফুলের মালা পড়ানো এমন কি অনুষ্ঠান করে গণসংবর্ধনা প্রদান করা হচ্ছে। 



গণসংবর্ধনা অনুষ্ঠানে সোনাতুন্দী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। 



সোনাতুন্দী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নুরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, উপজেলা যুবলীগ নেতা খাঁন তৈয়বুর রহমান, হাসানুজ্জামান হান্নান প্রমুখ।



Tag
আরও খবর