নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে বাজুসের আয়োজনে স্বর্ণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), শেরপুর জেলা শাখার আয়োজনে স্বর্ণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার বিকেলে শহরের মাধবপুর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং পবিত্র চন্দ্ৰ ঘোষ।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাজুস, কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন কুমার ঘোষ ও মো. শামছুল হক ভূইয়া।সভায় সভাপতিত্ব করেন বাজুস, শেরপুর জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস আলী। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাজুস, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সজল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি বাজুসের কেন্দ্রীয় কমিটির সদস্য পবিত্র চন্দ্ৰ ঘোষ বলেন, প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করবেন। তবে কোন ব্যবসায়ী যেন গ্রাহকদের প্রতারিত না করেন কিংবা অসততার সঙ্গে ব্যবসা না করেন তার জন্য সকল স্বর্ণ ব্যবসায়ীকে সতর্ক থাকতে হবে। ডলারের দাম উঠানামা করার কারণে দেশে স্বর্ণের দামও উঠানামা করছে। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এদিকটি বিবেচনা করে স্বর্ণ ব্যবসায়ীদের সহজ-শর্তে ঋণ প্রদানের ও স্বর্ণ ব্যবসায়ীরা যাতে নিরাপত্তার সঙ্গে ব্যবসা করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাজুস নেতা পবিত্র চন্দ্র ঘোষ আরও বলেন, ভবিষ্যতে বাজুসের সদস্য ছাড়া কেউ স্বর্ণ ব্যবসার লাইসেন্স করতে বা স্বর্ণ ব্যবসা করতে পারবেন না। তাই যারা এখনো বাজুসের সদস্য হননি, তাঁদেরকে যথাশীঘ্র বাজুসের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান তিনি। সভায় বাজুস, শেরপুর জেলা শাখার দুই শতাধিক সদস্য অংশ নেন।

Tag
আরও খবর