ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিহত আব্দুর রহিম


দক্ষিণ আফ্রিকার  ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজ দোকানে আবদুর রহিম (৩৫) নামে নোয়াখালীর বেগমগঞ্জের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


রোববার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া । এর আগে,শনিবার দিবাগত রাতে রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। 



নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।নিহতের বড় ভাই বলেন,  ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আব্দুর রহিম। সেখানেই তিনি বিয়ে করেছেন। আফ্রিকার উজালা অঞ্চলে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।  শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ান কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যান তারা।  



রোববার সকালে নিহতের গ্রামের বাড়ি বেগমগঞ্জে তার মৃত্যুর খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে স্বজনেরা। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহিমের আরো এক ভাইকে হত্যা করে সন্ত্রাসীরা।

আরও খবর