জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

তানোরে ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

তানোরে ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত



রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামার গাঁ দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ মিঞার অকাল মৃত্যুতে গভীর শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (২৩মে) ১নং মালশিরা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ও কামারগাঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কামারগাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন আলী প্রাং এর  সহযোগিতায়  ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌবাড়িয়া লাল পুকুর নামক স্থানে  শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  


কামারগাঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কামার গাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন আলী প্রাং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী বিনয় কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মামুন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিরাজ উদ্দীন, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জালাল উদ্দীন, সাধারন সম্পাদক চন্দন প্রাং, ১ নং ওয়ার্ড  শেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন আলী, সম্পাদক ইয়াসিন আলী, ইউনিয়ন যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খুরশিদা বানু, বিশিষ্ট্য সমাজসেবক সানাউল ইসলাম, গোবিন্দ প্রাং,  রফিক আলহাজ্ব দুলাল মিয়া সহ অন্যরা।


শোক সভায় বক্তাগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এতে দোয়া ও ধর্মীয় আলোচনা করেন মালশিরা উচ্চ বিদ্যালয়ের সাবেক মৌলভী শিক্ষক গিয়াস উদ্দীন।


আলোচনা সভায় বক্তারা, তানোরের কৃতি সন্তান মাননীয় সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পরীক্ষিত নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম ফজলে রাব্বী মিঞার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা আরো বলেন, যারা আওয়ামী লীগের জামা পড়ে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিরোধিতা করেছেন তথা মাননীয় সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী সাথে বিরোধিতা করেছেন তাদের কে বা কাহারা বর্তমানে সেল্টার দিয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। বিতর্কিত নেতারা আমাদের বিতর্কিত করার চেষ্টা করলে নিশ্চয় ছাড় দেয়া হবে না। মাননীয় সাংসদ ও আমাদের অভিভাবক  আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশ মোতাবেক আমরা সকল নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি। তাঁর নির্দেশনা মোতাবেক এলাকার উন্নয়ন বাস্তবায়িত হবে। আমরা মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী  মহোদয়ের সাথে ছিলাম , আছি এবং থাকবো। 


প্রসঙ্গত, ৬নং কামারগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা (ফরহাদ) গত ৩০ এপ্রিল ভোর ৫.৩০ মিনিটে হৃদরোগ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Tag
আরও খবর