জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা


নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক শিশুকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো.শাহজালাল (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।


বুধবার (২২ মে) নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। এর আগে, গত ৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।  


অভিযুক্ত শাহজালাল উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।  


ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি রাত সাড়ে ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে মুখ চেপে ধরে বাড়ির পিছনে বাগানে নিয়ে যায়। এরপর পরনের জামা কাপড় খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েকে দেখতে না পেয়ে ভিকটিমের মা টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হলে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি আঁচ করতে পেরে কৌশলে পালিয়ে যায়।


সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে।  তবে পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর