কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বাবার হত্যার বিচার চাই: এমপি আনারের মেয়ে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2024 01:06:53 pm

বাবার হত্যার বিচার চান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।


২২ মে, বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এইটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।


সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) সাড়া সৃষ্টি করে দেন যেন আমি ও আমার বাবা বিচার পাই। কারা করেছে, কেন করেছে এর সুষ্ঠু বিচার চাই। আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে, তারা কেন করেছে, কী কারণে করেছে, আমি বিচার চাই। আমি দরজা দিয়ে দেখতে চাই তাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে।’


মুমতারিন ফেরদৌস ডরিন বলেন ‘আজকে আমি এতিম হয়ে গেছি। আমার পড়ালেখা শেষ হয়নি। আজকে আমি মাঝপথে। যার বাপ থাকে না, তার কেউ থাকে না। এতিম হয়ে যায়। যতোই কাছের আত্মীয় আপন মানুষই থাকুক।’


এর আগে, ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনারের মরদেহ বুধবার (২২ মে) কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করা হয়।


এদিকে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


আসাদুজ্জামান খান বলেন, কলকাতার একটি বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা খুনের সাথে জড়িত, খুনের মোটিভ জানতে ভারতীয় পুলিশ ও আমাদের পুলিশ কাজ করছে, আন্তর্জাতিকভাবে যে-সব পন্থা অবলম্বন করা প্রয়োজন আমরা ব্যবস্থা নিচ্ছি।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও খবর