রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

নবীজীকে কটুক্তি করায় শ্রীপুরের রামচন্দ্রপুর গ্রামে হিন্দু পাড়ায় দুটি বাড়িতে আগুন সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত


ফেসবুকে নবীজীকে নিয়ে কটুক্তি করায় মাগুরার শ্রীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে দুটি হিন্দু পরিবারের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীর ছোড়া ইট পাটকেলের আঘাতে পুলিশের অন্তত ১৫ জন এবং রাবার বুলেটের আঘাতে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।



এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের ছেলে জয়ন্ত কুমার মণ্ডল শনিবার সকালে নিজের ব্যবহৃত ফেসবুক একাউন্ট থেকে তার এক বন্ধুর ওয়ালে নবীজী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে একটি কমেন্ট পোস্ট করে। এ ঘটনার পর সকাল সাড়ে ১০ টার দিকে ওই গ্রামের কয়েকজন জয়ন্ত মন্ডলকে বাড়ি থেকে ধরে মারধর করে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়ন্ত মন্ডলকে উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় গ্রামের বিক্ষুব্ধরা জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের লক্ষ করে রাবার বুলেট নিক্ষেপ করে। উভয় পক্ষের মধ্যে চলা সংঘর্ষে পুলিশের পাশাপাশি রামচন্দ্রপুর গ্রামের শিশু ও নারী পুরুষ সহ অর্ধ শতাধিক কমবেশি আহত হয়। তাদেরকে মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এদিকে পুলিশ বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্যদের সহযোগিতায় কটুক্তিকারী যুবক জয়ন্ত মন্ডলকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও উত্তেজিত এলাকাবাসী জয়ন্ত মÐলের বাড়ি এবং প্রতিবেশী মহিন্দ্রি মন্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। 



মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, ফেসবুকে কটুক্তিকারী যুবককে গ্রামের মধ্যে আটক করে মারধর করা হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ফাকা কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। পরে ওই যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag
আরও খবর