নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে আন্তঃজেলা গরু চোরদলের ৫ সদস্য গ্রেফতার: পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের মৃত আলহাজ সিরাজুল ইসলামের ছেলে কৃষক শাহজাহান মিয়ার গোয়াল  ঘর থেকে গত ১২ মে গভীর রাতে একদল সংঘবদ্ধ চোরদল ৫টি গরু চুরি করে নিয়ে যায়। এঘটনায় ১৪ মে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের পর ১৭ মে রাত ৮টার দিকে আন্তঃজেলা গরু চোরদলের ৫ সদস্যকে পুলিশ গ্রেফতারের ঘটনায় ১৮ মে শনিবার দুপুর ১২টায় শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সম্মুখে তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মিয়ার বসত বাড়ির গোয়াল ঘর থেকে ঘটনার দিন গভীর রাতে ৫টি গরু সংঘবদ্ধ চোরদল চুরি করে নিয়ে যায়। পরে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি ব্যবহার করে গরু চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকের চালক শেরপুর পৌরসভার কসবা কাঠগড় মহল্লার বাসিন্দা মো. ফরহাদ হোসেনের ছেলে মো. আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪) কে আটক করা হয়। পরে তার দেয়া এক স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার কোকাদাইর গ্রামের অপর আন্তঃজেলা গরু চোরদলের সদস্য মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (৫০) তার ছেলে আজিজুল ইসলাম (২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম (৩০) কে সহ ৫ আন্তঃজেলা গরু চোরদের গ্রেফতার করা হয় এবং সেই সাথে চুরি হওয়ার ৫টি গরুর মধ্যে ৩টি গরু তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ধৃত চোরদলের সদস্যদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ডিআইও ১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর